শিরোনাম
টঙ্গী প্রতিনিধি | ০৬:২২ পিএম, ২০২২-০৮-২৬
আব্দুস সবুর খান, টঙ্গী: গাজীপুরের বিভিন্ন এলাকায় পুলিশের বিশেষ অভিযান চালিয়ে ২৫ জনকে গ্রেফতার করেছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সহকারি কমিশনার (মিডিয়া) মো: আবু সায়েম নয়ন আজ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানান, বৃহস্পতিবার রাতে সুকৌশলে কোকের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে চালককে অজ্ঞান করে পিকআপ ভ্যান ছিনিয়ে নেয়ার চেষ্টা করছে। এমন খবর পেয়ে জিএমপির সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে চালককে উদ্ধার করে। পরে তার দেয়া তথ্যমতে তথ্যপ্রযুক্তির সহায়তায় পিকআপটির অবস্থান শনাক্ত করে তা গাজীপুরের কালিয়াকৈর থানার ফুলপুর এলাকা থেকে পিকআপটি উদ্ধার করা হয়। এ সময় মোহাম্মদ লিখন (২৭), মো. শরীফ (২২), মোহাম্মদ সিয়াম (১৯), মোহাম্মদ রুবাইয়াত আল মাহমুদ ওরফে রোজেলকে (১৯) গ্রেফতার করা হয়।
একই রাতে গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন ইটাহাটা এলাকায় রাস্তায় ডাকাতির প্রস্তুতিকালে বাসন থানা পুলিশ ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে- সেলিম মিয়া (২১), রোহান ইসলাম (২৩), সিফাত ওরফে শিপু (২৩), আরিফুল ইসলাম আরিফ (২৩), বাবু মিয়া (২০), মো: শামীম (২১)। এসময় তাদের কাছ থেকে ২টি চাপাতি, ২টি চাকু, ১টি খেলনা পিস্তল, ১টি লোহার রড উদ্ধার করা হয়।
এছাড়া ওই রাতে মাদক বিরোধী অভিযান চালিয়ে জিএমপির কোনাবাড়ী থানা পুলিশ ৭৯ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করে। প্রত্যেকটি ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। এছাড়াও একই রাতে বিভিন্ন থানার ওয়ারেন্টভুক্ত আরও ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। জিএমপি পুলিশ কমিশনারের নিদের্শনা অনুযায়ী মাদক বিরোধী অভিযান ও অন্যান্য অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited